বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০১৬

লকমা জমিদার বাড়ি


জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার লকমা ও ভারতের দক্ষিন দিনাজপুর সীমান্ত ঘেষাঁ জমিদার বাড়িটি অনেকের মতে রাজা লক্ষণসেন নির্মান করেছেন ।
আমার অনেকে বলেন জৈনিক চৌধুরী হাদি মামুন এই বাড়িটির নির্মাতা ।
স্থানীয় জনশ্রুতি মতে প্রায় আড়াইশত বছর আগে এই জমিদার বাড়িটি নির্মান করা হয়েছে । এই জমিদার বাড়িটি তিন তলা বিশিষ্ট ছিল যার দ্বিতীয় তলা এখনো মাটির উপরে আছে । চুন, শুড়কী আর ইট দিয়ে তৈরী লকমা জমিদার বাড়িটি যে কারুকার্য ছিল যা এখানে না আসলে বুঝা যাবে না ।
বিশাল জায়গা নিয়ে এই লকমা জমিদার বাড়িটি এক সময় জঙ্গলে পরিপূর্ন ছিল। এখানে আসার পথে হাতের বামে আরেকটা জঙ্গলে ঘেরা স্থপনা চোখে পড়বে যা কিনা এই জমিদারের কাচারী বাড়ি ।
লকমা জমিদার বাড়িকে স্থানীয় ভাবে চৌধুরী বাড়ি বলা হয় । এখনো এই জমিদারের ১২ থেকে ১৩ শরীক এখানে বসবাস করেন ।

জয়পুরহাট সরকারী কলেজ, জয়পুরহাট ।

প্রতিষ্ঠাকাল ১৯৬৩ জাতীয়করণ ১৯৮০।

বর্তমান অধ্যক্ষ: প্রফেসর মোহাম্মদ...